1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

পাকুন্দিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার, ১৩ ডিসেম্বর বিকেল থেকে সন্ধ্যার মধ্যে উপজেলার ভিন্ন ভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে পাকুন্দিয়া উপজেলার আদিত্যপাশা এলাকায় নিজ অটোরিকশার একটি চাকা খুলে মেরামতের সময় হঠাৎ করে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক মো. ইসমাইল হোসেনের (২৫) ওপর চাপা পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইসমাইল হোসেন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের গকুলনগর গ্রামের দুলাল মিয়ার ছেলে।

অপরদিকে, একইদিন সন্ধ্যার দিকে পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের সামনে একটি দ্রুতগামী মাইক্রোবাসের চাপায় বাইসাইকেল আরোহী টুটুল মিয়া (৩২) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। নিহত টুটুল মিয়া চন্ডিপাশা গ্রামের বকুল মিয়ার ছেলে।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোবারক হোসেন দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিডিচ্যানেলফোরকে জানান, দুর্ঘটনাগুলোর বিষয়ে পুলিশ তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং