1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

হোসেনপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার,  হোসেনপুর, কিশোরগঞ্জ।। 
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আসলাম মোল্লা হোসেনপুর উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন। 

বুধবার,  ২৬ নভেম্বর দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। 

উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও)  কাজী নাহিদ ইভার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন  সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মো : জহিরুল ইসলাম মবিন,বীর মুক্তিযোদ্ধা খন্দকার  হারুন অর রশীদ, উপজেলা জামাতের আমীর মো : আমিনুল হক, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল কালাম ফারুকী, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা কারিমুল্লাহ, হোসেনপুর উপজেলা মূলধারা সাংবাদিক ঐক্য ফোরামের সমন্বয়ক ও দিনকাল প্রতিনিধি মো: রফিকুল ইসলাম, লেখক ও কলামিস্ট এসএম মিজানুর রহমান মামুন, হোসেনপুর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো: জাকির হোসেন, জুলাই যোদ্ধা মোস্তাক আহমেদ রাব্বী প্রমুখ।  

সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে নিরাপত্তাসহ স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনে সহায়তা করার আশ্বাস জেলা প্রশাসক। 

অনুষ্ঠানে জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, জুলাই যোদ্ধা ও হোসেনপুর উপজেলার মূলধারা সাংবাদিক ঐক্য ফোরামের সকল সাংবাদিক সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং