
কিশোরগঞ্জ শহরে অভিযান চালিয়ে ডাকাতি প্রস্তুতি মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার আসামি হৃদয় মিয়া (২৯) কিশোরগঞ্জ মডেল থানায় দায়ের করা ডাতাতি প্রস্তুতি মামলা তদন্তে প্রাপ্ত পলাতক আসামি (মামলা নং-৫৩, তারিখ-৩০/০৮/২০২, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড) এবং কিশোরগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
বৃহস্পতিবার, ৬ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে শহরের বত্রিশ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
গ্রেফতার হৃদয় মিয়াকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply