1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট বোন আছিয়া আলমের ইন্তেকাল

রায়হান জামান।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

 

সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদের ছোট বোন ও কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আছিয়া আলম (৭৮) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার, ৭ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। আছিয়া আলমের মরদেহ গ্রামের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইনে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে আছিয়া আলম তিন ছেলে, দুই মেয়ে, অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং