
সাপ্তাহিক জামালপুর সংবাদ পত্রিকার প্রকাশক-সম্পাদক, মোহনা টিভির জেলা প্রতিনিধি, দৈনিক আমার দেশ ও খোলা কাগজ এর ইসলামপুর প্রতিনিধি, ইসলামপুর প্রেসক্লাবের সদস্য মরহুম সাংবাদিক ওসমান হারুনীর অকাল মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ২৯ সেপ্টেম্বর বাদ মাগরিব ইসলামপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের আয়োজনে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।
ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সহ-সভাপতি একেএম শহিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ আবীর আহম্মেদ বিপুল মাস্টার, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, কার্যকরী পরিষদ সদস্য আবদুস সামাদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক মাহমুদা নবাব, মরহুম সাংবাদিক ওসমান হারুনীর বড় ছেলে ইয়ামিন, ছোট ভাই কাদের, মো. সুলতান, কর্মরত সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
শোকসভায় বক্তারা প্রয়াত সাংবাদিক ওসমান হারুনীর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।
Leave a Reply