1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

দক্ষতা উন্নয়নে নারীদের স্বাবলম্বীকরণ ইটনায় হাওড়ের ৭৫ প্রশিক্ষণার্থীকে ডিএসকে’র সেলাই মেশিন প্রদান

মাজহার মান্না, অতিথি প্রতিবেদক।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ইটনায় অসহায় দরিদ্র নারীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বীকরণের লক্ষ্যে দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে হাওড়ের ৭৫ জন নারীকে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন প্রদান করা হযেছে। পিকেএসএফের অর্থায়নে পিপিইপিপি-ইইউ প্রকল্পে প্রায় ৩৬ হাজার মানুষের জীবিকায়ন উন্নয়নে কাজটি বাস্তবায়ন করছে বেসরকারী সংস্থা ডিএসকে।

বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর  দুপুরে ইটনা উপজেলার রায়টুটি পানি উন্নয়ন বোর্ড অফিসে সেলাই প্রশিক্ষণের ৩য় ব্যাচের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএসকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী শহীদুজ্জামান ভূঞা।

ডিএসকে কিশোরগঞ্জ-৩ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন স্থানীয় রায়টুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক খান মিল্কী।

পিপিইপিপি-ইইউ প্রকল্পের প্রোগ্রাম অফিসার মাহমুদুল হাসানের সঞ্চালনায় সভায় উপকারভোগী নারী সদস্যরা ছাড়াও স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ রায়টুটি শাখায় চলমান ব্যাচসহ মোট তিনটি ব্যাচে ৭৫ জন প্রশিক্ষণার্থীকে সেলাই মেশিন বিতরণ করেন।

প্রসঙ্গত: দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় কিশোরগঞ্জের হাওড় অধ্যুষিত ইটনা ও মিঠামইন উপজেলার ৪টি ইউনিয়নে ইউরোপীয় ইউনিয়ন ও পিকেএসএফ’র অর্থায়নে ৭ হাজার ২৩৫টি খানার প্রায় ৩৬ হাজার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। এই প্রকল্পে এলাকার অসহায় দরিদ্র নারী সদস্যদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে পরিবারের আয় বৃদ্ধি করাই মূল উদ্দেশ্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং