1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের মানবপাচার মামলার পলাতক আসামি রাজধানী থেকে গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা মানবপাচার মামলার প্রধান আসামিকে রাজধানী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪,সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-৩ সিপিএসসির একটি যৌথ আভিযানিক দল।

গ্রেফতার রিয়াজুল ইসলাম খান (৪৫) কিশোরগঞ্জ সদর উপজেলার বাসিন্দা ও মামলার এজহারনামীয় প্রধান আসামি।

সোমবার, ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে খিলগাঁও থানার তালতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে জানান, র‌্যাব-১৪,সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

মামলা সূত্রে জানা যায়, গ্রেফতার অভিযুক্ত রিয়াজুল ইসলাম খান (৪৫)সহ এজাহার নামীয় অপর অভিযুক্তগণ বাদিনীর স্বামী মনিরুজ্জামান খানকে বিদেশে পাঠানোর কথা বলে বিভিন্ন সময় বিভিন্ন উপায়ে টাকা গ্রহণ করে। টাকা গ্রহণের পর গত বছরের ২ জুলাই  বাদিনীর স্বামীকে লিথুনিয়া পাঠানোর কথা বলে ঢাকা বিমানবন্দর থেকে নেপালে পাচার করে দেয়। বাদিনীর স্বামী সেখানে আটক হন এবং মানবেতর জীবন যাপন করেন। যার প্রেক্ষিতে বাদিনী গ্রেফতার অভিযুক্তসহ এজাহার নামীয় অপর অভিযুক্তের বিরুদ্ধে  কিশোরগঞ্জ জেলার সদর থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন- ২০১২ দায়ের করেন। মামলা রুজুর পর থেকে সিপিসি-২, র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক অভিযুক্তদের গ্রেফতারে তৎপর হয়। এরই ধারাবাহিকতায় রিয়াজুল ইসলাম খানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক অপর আসামিদের গ্রেফতারে র‌্যাব তৎপর রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানা হয়।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং