
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ২২ সেপ্টেম্বর সকাল ১১ টায় ইটনা উপজেলা পরিষদ হল রুমে ওই সভা অনুষ্ঠিত হয়।
ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মোনতাসির হাসান খান, ইটনা থানার অফিসার ইনচার্জ মো. জাফর ইকবাল, ইটনা সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার তৌফিক, ইটনা উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস, ইটনা উপজেলা জামায়াতের আমির হাফেজ আবুল হোসাইন, ইটনা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক নাজমুল হক প্রমুখ।
এতে আরো উপস্থিত ছিলেন ইটনা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাবেদ পাঠান, মৎস্য কর্মকর্তা রাজিব চন্দ্র দাস, জনস্বাস্থ প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী শাহিনুর আলম, পূজা উৎযাপন কমিটির সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক দল, এলাকার গণ্যমান্য ব্যক্তি, উপজেলার বিভিন্ন কর্মকর্তা/কর্মচারী ও স্থানীয় সাংবাদিকগণ।
এ বছর ইটনা উপজেলায় ২৯ টি মণ্ডপে পূজা উদযাপন করা হবে।
Leave a Reply