1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

ক্ষুদে ফুটবলার জিসানের দায়িত্ব  নিলেন তারেক রহমান

মো. জজ মিয়া , কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের দক্ষিণ ফেকামারা গ্রামের সেই ভাইরাল ক্ষুদে ফুটবলার জিসানের বাড়িতে উপহার পাটিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

সোমবার,১৫ সেপ্টেম্বর বিকালে উপজেলার ফেকামারা গ্রামে জিসানের পরিবারের কাছে তারেক রহমানের উপহার হস্তান্তর করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক,ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

এসময় আমিনুল হক বলেন,সামাজিক যোগাযোগ মাধ্যমে জিসানের ফুটবল খেলার ভিডিও দেখে মুগ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে কিছু ক্রীড়া সামগ্রী ও অর্থ উপহার পাটিয়েছে।জিসানের পড়াশোনা ও খেলাধুলার সকল দায়িত্ব নিয়েছেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ,সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,জালালপুর ইউপি চেয়ারম্যান রফিকুল আলম,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু,উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ,পৌর যুব দলের আহ্বায়ক জিল্লুর রহমান,উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু,কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান উবায়দুল ও উপজেলা ছাত্রদলের সভাপতি তশরিফুল হাছিবসহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ।

সংবাদটি শেয়ার করুন

One response to “ক্ষুদে ফুটবলার জিসানের দায়িত্ব  নিলেন তারেক রহমান”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং