
কিশোরগঞ্জ জেলা শহরে অভিযান চালিয়ে ৫ বোতল বিদেশী মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার জগদীশ সরকার (৩৮) নেত্রকোণা জেলার বাসিন্দা। তার আর কোন ঠিকানা ও পিতার নাম জানা যায়নি।
মঙ্গলবার, রাত সোয়া ৩টার দিকে শহরের বড়বাজার এলাকা থেকে তাকে মদসহ গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply