
ময়মনসিংহ জেলার নান্দাইল থানার অপহরণ মামলার আসামিকে রাজধানী থেকে গ্রেফতার ও অপহৃতাকে উদ্ধার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প ও র্যাব-১০ সদর কোম্পানীর একটি যৌথ আভিযানিক দল।
গ্রেফতার নয়ন মিয়া(২২) নওগাঁ জেলার বাসিন্দা। তার ঠিকানা ও পিতার নাম র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।
শনিবার,১৬ অগাস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে রাজধানীর কেরানীগঞ্জ থানার খেজুরবাগ বড়ইতোলা শ্রী শ্রী দূর্গা মন্দির এলাকা থেকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে অপহৃতাকে উদ্ধারকরা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদির মেয়ে এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্রী। এজাহার নামীয় গ্রেফতার আসামি নয়ন মিয়া (২২), বাদির মেয়ে ভিকটিমকে কলেজে আসা যাওয়ার পথে প্রায় সময় উত্যক্ত পূর্বক প্রেমের প্রস্তাব দিত। বিষয়টি বাদি জানতে পেরে আসামির পরিবারকে অবগতসহ এমন আচরণ থেকে বিরত থাকার জন্য বলেন। এতে আসামি ক্ষিপ্ত হয় এবং বাদিকে ভয়-ভীতি প্রদর্শন করে। ভিকটিম নিজ বাড়ি হতে কলেজ যাওয়ার জন্য পথিমধ্যে অটো গাড়ির জন্য দাঁড়ালে এজাহার নামীয় অন্যান্য আসামিদের প্রত্যক্ষ সহযোগীয়তায় ১ নং আসামি নয়ন মিয়া চলতি বছরের ২৩ জুলাই আনুমানিক সকাল ৯ টার দিকে ফুসলিয়ে জোরপূর্বক ভিকটিমকে অজ্ঞাতনামা সিএনজি যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ ঘটনায় গত ২৬ জুলাই বাদি নান্দাইল মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা রুজুর পর র্যাব-১৪ ছায়াতদন্ত সহ ভিকটিমকে উদ্ধার ও অপরহরণকারীদের গ্রেফতারে তৎপর হয়।
এরই ধারাবাহিকতায় র্যাব আসামিকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করে।
গ্রেফতার আসামিকে নান্দাইল থানা হস্তান্তর ও ভিকটিমকে নিরাপদ হেফাজতে দেয়া হয়েছে।
Leave a Reply