1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

কুলিয়ারচরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ে করা মামলায় ২ জন গ্রেফতার

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৩৭৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ে করা একটি মামলায় মো. মঈন উদ্দিন (৪৮) ও মো. মগল মিয়া (৪৬) নামে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

২০২৪ সালের ৩০অগাস্ট কুলিয়ারচর থানায় দায়ের করা মামলা নং-১৫ এর তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানায় কুলিয়ারচর  থানা পুলিশ।

গ্রেফতার মো. মঈন উদ্দিন (৪৮) কুলিয়ারচর উপজেলার একরামপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।  

শুক্রবার,  ১৫ অগাস্ট ভোর পৌনে ৫টার দিকে অভিযান পরিচালনা করে তাকে নিজ এলাকা একরামপুর থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার মো. মগল মিয়া (৪৬) উপজেলার সালুয়া ইউনিয়নের উত্তর সালুয়া গ্রামের মৃত মকরম হুসেনের ছেলে।

শুক্রবার, ১৫ অগাস্ট ভোর সাড়ে ৫টার দিকে অভিযান পরিচালনা করে তাকে তার নিজ এলাকা উত্তর সালুয়া থেকে গ্রেফতার করা হয়।

এব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান ও রামদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আলাল উদ্দিনসহ অন্যান্য আসামিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের সাথে যোগাযোগ করতে না পারায় তাদের বক্তব্য নেওয়া যায়নি।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন পিপিএম এ মামলায় তদন্তে সন্দিগ্ধ দুইজনকে গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, আসামিদেরকে আজ (শুক্রবার) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং