1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

নান্দাইলের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি রাজধানী থেকে গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৪২২ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলার শিশু ধর্ষণ মামলার প্রধান আসামিকে রাজধানী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-১ উত্তরা ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল।

গ্রেফতার আসামি  আলমগীর হোসেন (২৫) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলারবীর কমটখালী কান্দাপাড়া এলাকার আ.মজিদের ছেলে।

সোমবার, ৪ অগাস্ট বিকেল সোয়া ৬টার কিছু আগে তাকে রাজধানীর তুরাগ থানার বাউনিয়া মেইন রোড, বটতলা এলাকায় অভিযান তাকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

মামলা সূত্রে জানা যায়, বাদির মেয়ে মহিলা মাদ্রাসায় ৫ম শ্রেণিতে অধ্যায়ণরত । বাদির নাবালিকা মেয়েকে ঘটনার ৪ মাস আগে থেকে আসামি আলমগীর(২৫) প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। চলতি বছরের ৭ ফেব্রুয়ারী  আসামির বাবা মা ভাই বোন তার আত্মীয়ের মৃত্যুবার্ষিকীতে যায়। সেই সুযোগে আসামি ঐদিন. বেলা অনুমান ৩টার দিকে  বাদির নাবালিকা মেয়েকে ফুসলিয়ে আসামির বসত ঘরে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের পিতা বাদি হয়ে ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

এরপর থেকে র‌্যাব আসামিকে ধরতে ছায়া তদন্ত শুরু করে এবং দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার আসামিকে নান্দাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং