1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় নৌকায় উঠতে গিয়ে পানিতে ডুবে, শ্যালকের মৃত্যু, দুলাভাই আহত 

এম এ হান্নান পাকুন্দিয়া(কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৫২৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নৌকায় উঠতে গিয়ে পানিতে ডুবে আবু বাক্কার সিদ্দিক  রিফাত  (২০) নামের এক কলেজ ছাত্রের  মৃত্যু হয়েছে।

শনিবার  ২ অগাস্ট   বিকেলে উপজেলার দক্ষিণ চরটেকী মিনি কক্সবাজার খ্যাত  ব্রহ্মপুত্র নদে এ  ঘটনা ঘটে। এঘটনায় তার দুলাভাই আহত হয়েছেন।  

নিহত রিফাত  উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন কাজীহাটি গ্রামের  ফারুক মিয়া ছেলে। 

জানা যায়,  আহত রাজিব ( ৩০)  উপজেলা তারাকান্দি মালোয়ার চর গ্রামে শাহাবুদ্দিন ছেলে। তিনি নারায়ণগঞ্জ বন্দর থানার মদনপুরে প্রিমিয়ার ব্যাংকে চাকরি করেন।  আজ বিকেলে শ্যালককে  সঙ্গে নিয়ে চরফরাদী ইউনিয়নের  চরটেকী মিনি কক্সবাজার এলাকায় বেড়াতে গিয়ে বিকাল সাড়ে চারটায়  সময় নৌকায় উঠতে  পানিতে নামলে নদীর স্রোতে  রিফাত পানিতে তলিয়ে যায়। সাথে সাথে রিফাতের দুলাভাই রাজিব তাকে উদ্ধার করার চেষ্টা করলে তিনিও পানিতে তলিয়ে যান। পরবর্তীতে রাজিব সাঁতার কেটে উপরে উঠেন। রাজিবকে স্থানীয় লোকজন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে  রাজিবকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ  সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতাল  রেফার করেন। ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়ার পরে তারা সন্ধ্যা ৭টার দিকে রিফাতকে মৃত অবস্থায় উদ্ধার করেন।  

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.বিল্লাল হোসেন বলেন, নৌকায় উঠতেগিয়ে একজন মারা গেছেন। একজনকে  উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং