1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

হোসেনপুরে প্রধান শিক্ষকের হাতে একই স্কুলের প্রভাষক লাঞ্ছিতের অভিযোগে মানবন্ধন

হোসেনপুর, স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ এস এম জহির রায়হান কর্তৃক একই প্রতিষ্ঠানের আইসিটি বিভাগের প্রভাষক দ্বীন ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।

সোমবার, ২৩ জুন দুপুর ১২ টায় হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের সামনের সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধনে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করেন।

বক্তারা বলেন, রবিবার দুপুরের দিকে স্কুলের বেতন বোনাস নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির রায়হানের সাথে কথা কাটাকাটি হয় প্রভাষক দ্বীন ইসলামের। এসময় উত্তেজিত হয়ে এক পর্যায়ে প্রধান শিক্ষক লাঠি দিয়ে দ্বীন ইসলামকে শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন।

বক্তারা অভিযোগ করে  বলেন, অভিযুক্ত জহির রায়হান সার্টিফিকেট বাণিজ্যের সাথে জড়িত। স্কুলের অর্থ লুটপাট, অতিরিক্ত ফি আদায়সহ অভিযোগের পাহাড় রয়েছে। তার যোগ্যতা অনুযায়ী তিনি কোনভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হতে পারেন না। বিগত সরকারের আমলে ক্ষমতার প্রভাব দেখিয়ে যোগ্যতা না থাকা সত্ত্বেও অনৈতিকভাবে প্রধান শিক্ষক বনে যান। তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন বিষয়ে একাধিক অভিযোগ ছিল। এসব অভিযোগের বিষয়ে কথা বলে প্রায় সময় স্কুলের শিক্ষক, কর্মচারীরা লাঞ্ছিত হয়েছে। বিভিন্ন সময় কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েও এর সুষ্ঠু সমাধান পাইনি। ক্ষমতার কাছে বারবার হেরে যান অভিযোগকারীরা। বর্তমানেও আগের নির্যাতনের ধারাবাহিকতা ধরে রেখেছে কথিত প্রধান শিক্ষক জহির রায়হান। আগামী তিন দিনের মধ্যে জহির রায়হানের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষক ও অভিভাবকরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক শফিকুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শাহ আবুল হাসিম, হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক কামাল উদ্দিন, হোসেনপুর উপজেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন, পৌর যুব দলের আহ্বায়ক শরিফুল ইসলাম, পুমদি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আরিফুজ্জামান ভূঁইয়া শ্যামল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং