
কিশোরগঞ্জে অভিযান চালিয়ে মোবাইল চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৪,সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার দুইজনের মধ্যে মো. সেলিম (৩১) কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মধ্যপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে ও শিপু আক্তার (৩৫) যশোদল খালের পাড় এলাকার মৃত বাবুল খানের মেয়ে।
মঙ্গলবার, ১৭ জুন রাত ১টার কিছু পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে কিশোরগঞ্জ জেলা শহরের সিদ্ধেশরী বাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান র্যাব-১৪,সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
গ্রেফতার আসামিদের কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply