
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন ।
শুক্রবার, ৬ জুন বিকেল সাড়ে ৩টায় চন্ডিপাশা ইউনিয়ন কোদালিয়া চৌরাস্তা বাজারে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে কিশোরগঞ্জগামী অনন্যা বাসের পেছন থাকা মোটরসাইকেলকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি চুমড়ে মুচড়ে যায়। মোটরসাইকেল আরোহী তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুলাল ও শাহাবুদ্দিন কে মৃত ঘোষণা করেন।
নিহতরা হচ্ছেন, পাকুন্দিয়া উপজেলা জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামের গন্দিবাড়ির দুলাল মিয়া (৪৫) ও তারাকান্দির জিয়াউদ্দিন মেম্বারের ভাই শাহাবুদ্দিন (৬০)। আহত চরটেকীর সাব্বির হোসেন (২১) কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে জানতে পাকুন্দিয়া থানার ওসিকে দুইবার ফোন দিলে তিনি ফোন রিসিভ না করে কেটে দেন।
Leave a Reply