1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

নান্দাইলে দুই হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইলে সুজন মিয়া (২৮) নামে এক যুবকের দুই হাত বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার, ২ জুন সকাল ১১টায় নান্দাইল মডেল থানা পুলিশ উপজেলা খারুয়া ইউনিয়নের মহেশকুড়া গ্রামের একটি আম-কাঁঠালের বাগান থেকে দুই হাত বাঁধা অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, নিহত সুজন মিয়া পাশর্^বর্তী হোসেনপুর উপজেলার আড়াইবাড়ি ইউনিয়নের চরজামাইল গ্রামের আমিনুল হকের পুত্র। সংসারে স্ত্রী ছাড়া তাঁর তিন বৎসরের এক কন্যা রয়েছে। রবিবার সকালে মহেশকুড়া গ্রামের হেলিম উদ্দিনের আম-কাঁঠালের বাগানে আম গাছে সুজন মিয়া’র দুই হাত বাঁধা ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে থানা পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

পরিবার সূত্রে জানা যায়, সুজন মিয়া মহেশকুড়া এলাকায় ৩৫শতক জায়গায় কৃষি কাজ করতো, কিন্তু রবিবার দিবাগত রাতে আর বাড়ি ফিরেনি। তবে নিজ এলাকার এক মাদক ব্যবসায়ী তাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন নিহতের মরদেহ উদ্বারের ঘটনা নিশ্চিত করে জানান। দুই হাত বাঁধা ও নিহতের মাথায় রক্তাক্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে এবং নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং