
হত্যা মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় কিশোরগঞ্জের এসপি মোহাম্মদ হাছান চৌধুরীকে প্রত্যাহার করে নিয়েছে পুলিশ সদর দফতর।
বৃহস্পতিবার, ৮ মে রাত টার দিকে এক ক্ষুদে বার্তায় বাংলাদেশ পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ মহাপরিদর্শক ইনামুল হক সাগর এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এর আগে ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাহসিনা আরিফকে ইমিগ্রেশন পুলিশ থেকে প্রত্যাহার করা হয়েছে।
এছাড়াও কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা মো. আজহারুল ইসলামসহ এসবির এটিএসআই মো. মো. সোলায়মানকেও সাসপেন্ড করা হয়েছে।
Leave a Reply