1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

পাকুন্দিয়ায় পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু 

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পুকুরের পানিতে পড়ে এক শিশু মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার, ৮ মে দুপুর ১টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে পরিবারের লোকজন শিশুটির মরদেহ উদ্ধার করে।

নিহত শিশু কাওছার (২) উপজেলার উপজেলার হিজলিয়া গ্রামের ফারুক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে,  শিশু কাউছার দুপুর সাড়ে বারটার দিকে বাড়ির পাশে খেলাধূলা করছিল। এসময় লোকজনের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। পরে স্থানীয় লোকজন মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মো. কামরুল ইসলাম সিদ্দিকী বলেন, বেলা সোয়া একটার দিকে ওই শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই ওই শিশুর মৃত্যু হয় বলে বিডিচ্যানেলফোরকে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং