
কিশোরগঞ্জের পল্লীতে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর ডাকাতি মামলার তদন্তে পাওয়া এক সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার জাহাঙ্গীর ওরফে আলম(৩৫) কিশোরগঞ্জ সদর উপজেলার প্যারাভাঙ্গা এলাকার আ. হাতিম ভূইয়ার ছেলে।
সোমবার, ৫ মে রাত পৌনে ১টার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কিশোরগঞ্জ সদর উপজেলা প্যারাভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি রাত অনুমান আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের মধ্য মারিয়া এলাকার আলাল উদ্দিনের বসত বাড়িতে অজ্ঞাতনামা ৮/৯/ জনের ডাকাত দল প্রবেশ করে তার ঘরে থাকা একটি স্টীলের বড় ট্যাংকের তালা ভেঙ্গে নগদ ১০ লাখ টাকা ৯ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার যার মূল্য ১১ লাখ ৭০ হাজার টাকা এবং দুইটি এন্ডয়েড মোবাইল ফোন সহ সর্বমোট ২২ লাখ ২ হাজার ৫শ’ টাকা ডাকাতি করে নিয়ে যায়।
এ ঘটনায় মো: আলাল উদ্দিন বাদি হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি ডাকাতি মামলা করেন।
এরই প্রেক্ষিতে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় আনতে কার্যক্রম শুরু করে।
এরই ধারাবাহিকতায় মো. জাহাঙ্গীর ওরফে আলমকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply