1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

পাকুন্দিয়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে দুই বৃদ্ধ গ্রেফতার 

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আদিত্যপাশা এলাকা  ৪র্থ শ্রেণীর এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাছু মিয়া (৬০) ও মতি মিয়া (৫০) নামের দুই বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার, ২৬ এপ্রিল মধ্যরাতের কিছু পর উপজেলার আদিত্যপাশা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

জানা যায়, পাকুন্দিয়া উপজেলা আদিত্যপাশা এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) দুপরে ওই শিশুটি বাড়ির পাশে গরু- ছাগলের জন্য ঘাস কাটতে যায়। এ সময়  ইসমাঈলের সেচ মেশিনের পাশে গেলে আগে থেকে ধান কাটতে থাকা হাছু মিয়া (৬০) শিশুটির পাশে যান এবং বিভিন্ন গল্প করতে থাকেন। এক পর্যায়ে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান। 

এসব দেখে পাশের জমিতে কাজ করতে থাকা মতি মিয়া (৫০) এগিয়ে আসলে হাছু মিয়া (৬০) দৌড়ে পালিয়ে যান। পরে মতি মিয়াও শিশুটিকে ভয় দেখিয়ে ধর্ষণ চেষ্টা চালান এবং এসব ঘটনা কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।  

শুক্রবার শিশুটি পুনরায় একই জায়গায় ঘাস কাটতে গেলে হাছু মিয়া (৬০) আবারও শিশুটির পিছু নেন। পরে ভয়ে শিশুটি বাড়িতে গিয়ে তার মায়ের কাছে সব ঘটনা খুলে বলে। 

এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় শিশুটির মা বাদি হয়ে পাকুন্দিয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে  রাতেই অভিযুক্ত হাছু মিয়া ও মতি মিয়াকে গ্রেফতার করা হয়। 

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিচ্যানেলফোরকে বলেন গ্রেফতার আসামিদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং