1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের ভৈরবে ২০ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৩২৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ভৈরবে ২০ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার তিন জনের মধ্যে আসাদ মিয়া (৩০) কটিয়াদী উপজেলার মুমুরদিয়া গ্রামের আনোয়ার আলীর ছেলে, জিয়াউর রহমান (৪৭) নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ফুলদী গ্রামের মৃত তাইজ উদ্দিনের ছেলে ও ইমরান মিয়া (১৯) নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার চরখিদিরপুর গ্রামের আব্দুল হাসেমের ছেলে।

বৃহস্পতিবার, ১০ এপ্রিল বিকেল ৫টার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভৈর উপজেলার কালিকাপ্রসাদ এলাকা থেকে গাঁজা ও একটি সিএনজি অটোরিকসাসহ তাদের গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি বিডিচ্যানেলফোরকে জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

এ বিষয়ে ভৈরব থানায় মাদক আইনে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং