1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

কিশোরগঞ্জে ধারালো ছুরিসহ ছিনতাইকারী সন্দেহে একজন গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পল্লীতে অভিযান চালিয়ে ধারালো ছুরিসহ ছিনতাইকারী সন্দেহে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার মো. তুহিন(১৯) পাকুন্দিয়া উপজেলার মহিষবেড় এলাকার মো. মাহবুবুর রহমানের ছেলে।

মঙ্গলবার, ২৫ মার্চ রাত সোয়া ১১টার কিছু আগে টহল ডিউটিকালে তাকে  কিশোরগঞ্জ  সদর উপজেলার মারিয়া ইউনিয়নের চরমারিয়া গ্রামস্থ চরমারিয়া বায়তুল কোরআন হাফিজিয়া নুরানি এতিমখানা ও ফুরকানিয়া মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক)।

গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং