1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

অপারেশন ডেভিল হান্ট, করিমগঞ্জে একজন গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার রোস্তম মেম্বার (৫০) করিমগঞ্জ উপজেলার চং নওগাঁ সুতারপাড়া এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার, ২০ মার্চ বেলা তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোর বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার, সিনিয়র সহকারী পরিচালক।

গ্রেফতার আসামিকে করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং