1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে  আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট শুরু

বুরহান খান, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের  চরশোলাকিয়ায়  আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি নাইট  ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

সোমবার, ২৪ ফেব্রুয়ারি রাতে চরশোলাকিয়া বনানী মোড় মাঠে রক্তকণিকা ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে এই টুর্নামেন্ট শুরু হয়। 

টুর্নামেন্টের উদ্বোধন করেন কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আবু তাহের মিয়া।  জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম,  প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রুবেল, জেলা যুবদলের সভাপতি খসরুজামান জি এস শরীফ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ সুমন,জেলার বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দিলোয়ার হোসেন দিলু, বিশিষ্ট ব্যবসায়ী আল আমিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি লুতফুর হায়দার চৌধুরী।

আরাফাত রহমান কোকোর স্মৃতি ধরে রাখতে বনানী মোড় রক্তকণিকা ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে এই মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং