1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে ২৬৫ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ শহরতলীতে অভিযান চালিয়ে ২৬৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার মো. আরজু মিঞা (৪৮) কিশোরগঞ্জ শহরতলীর চর শোলাকিয়া এলাকার আব্দুল মন্নাফের ছেলে।

শনিবার, ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে চর শোলাকিয়া সাহেব বাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ  ক্যাম্পের মিডিয়া অফিসার ( অতিরিক্ত পুলিশ সুপার) জুয়েল চাকমা।

গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং