1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

অপারেশন ডেভিল হান্ট, অষ্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১১ বার পড়া হয়েছে

 

অপারেশন ডেভিল হান্ট অভিযানের  অংশ হিসেবে কিশোরগঞ্জের অষ্টগ্রামে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজিব আহমেদ হেলুকে গ্রেফতার করেছে অষ্টগ্রাম থানা পুলিশ।

সোমবার, ১০ ফেব্রুয়ারি রাতে অষ্টগ্রাম সদর ইউনিয়নের মধুহাটি গ্রামের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হেলুর নামে অষ্টগ্রাম থানায় নাশকতাসহ তিনটি মামলা রয়েছে।

অষ্টগ্রাম থানার ওসি মো. রুহুল আমিন বিডিচ্যানেল ফোরকে জানান, গ্রেফতার হেলু তিনটি মামলার আসামি হয়ে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। তাকে গ্রেফতারের পর কিশোরগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং