1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

ত্রিশালে হামিদ গ্রুপের অফিসে হামলা ও ভাংচুরের অভিযোগ আদালতে মামলা

স্টাফ রিপোর্টার, ত্রিশাল,ময়মনসিংহ।।
  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ত্রিশালে আমিরাবাড়ী ইউনিয়নের নারায়ণপুর হামিদ রিয়েল এস্টেট কন্সট্রাকসন লিমিটেডের কার্যালয়ে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় হামিদ গ্রুপের ত্রিশালের স্থানীয় প্রতিনিধি আনোয়ার হোসেন দুলাল বাদি হয়ে ময়মনসিংহ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে হামিদ গ্রুপের সাবেক প্রতিনিধি আসাদুল হককে প্রতিষ্ঠানের বিধি-নিষেধ অমান্য করে কোম্পানীর স্বার্থ-বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে গত ১৩ জানুয়ারি  তার প্রতিনিধিত্ব বাতিল করা হয়। এরই জের ধরে কোম্পানির প্রতি ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে অপর প্রতিনিধি আনোয়ার হোসেন দুলালের কাছে  ৫০ লাখ টাকা  চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না পেয়ে গত ৩১ জানুয়ারি রাতে হামিদ রিয়েল এস্টেট কন্সট্রাকসন লিমিটেডের কার্যালয়ে হামলা চালায়। এ সময় অফিসে থাকা সিকিউরিটি গার্ডসহ অন্যান্য লোকজনকে পিটিয়ে আহত করে এবং অফিস কক্ষের ড্রয়ার ভেঙ্গে ২২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়। অফিস কক্ষের দরজা-জানাল ভাঙ্গচুর করে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন করে। ভাংচুর করে যাওয়ার সময় অফিসের মূল্যবান জিনিস পত্র লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। এ ঘটনায় এলাকার দু-পক্ষের মধ্যে থমথমে অবস্থান  বিরাজ করছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং