1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

করিমগঞ্জের নিয়ামতপুর -মরিচখালী সড়কে ধস

দিলোয়ার হোসাইন নানক, করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জের নিয়ামতপুর বাজার-মরিচখালী বাজার সড়কে ধস দেখা দিয়েছে। সড়কের পাশের ব্লক ও মাটি সরে গিয়ে এই ধসের সৃষ্টি হয়। ফলে সড়কের এই অংশটি যান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তবে সড়ক বিভাগের কর্মকর্তারা বলছেন, কয়েকদিনের মধ্যে ধসে পড়া অংশের কাজ শুরু করা হবে।

স্থানীয় সূত্র জানায়, নিয়ামতপুর বাজার থেকে মরিচখালী বাজার সড়কটি নির্মাণ করা হয়েছে। সড়কটি দিয়ে যানবাহনের পাশাপাশি প্রতিদিন মাটি ও বালু বোঝাই ট্রাক চলাচল করে।গুরুত্বপূর্ণ এই সড়কের ফাজিলখালী বাজার সংলগ্ন সড়কের পাশের প্রায় ২০০ ফুট ব্লক ও মাটি ধসে পড়েছে। ব্লক সরে যাওয়ায় নিচ থেকে মাটি ধসে পড়েছে। ফলে সড়কের ওই অংশটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সড়কে বাতি না থাকায় রাতে যানচলাচল  ঝুঁকিপুর্ণ হয়ে পড়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং