1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইটনায় পাঁচ পীর মাজারে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত  

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

 

আখিরী জামানার শেষ নবী ও রাসুল হযরত মোহাম্মদ (সা:) এর জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে ইটনা উপজেলা সদরে মির্দাহাটি গ্রামের পাঁচ পীর মাজারে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর দুপুর ১২টায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভাটি এলাকার তরুণ বক্তা রাকিব ঠাকুর আল হাবিবি।

এতে আরো উপস্থিত ছিলেন ইটনা উপজেলার সিনিয়র সাংবাদিক মো. শাহেদ আলী, বিশিষ্ট সমাজ সেবক মমরোজ খাঁ, পাঁচ পীরের মাজারের খাদেম মো. কামাল মিয়া, মাজার ভক্ত অর্জুন সাহা। পাঁচ পীর মাজার ভক্ত অনুসারীগণের উপস্থিতিতে দোয়া পরিচালনা করেন, ইটনা নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সিরাজুল ইসলাম আতশি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং