1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

কিশোরগঞ্জে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রিফাত ইসলাম, বার্তা সম্পাদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৪৭৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী মামা ভাগ্নে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল দুপুর ১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ারচর এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা সম্পর্কে মামা ভাগ্নে বলে জানা গেছে। তারা হলেন বাজিতপুর এলাকার কৈলাগ এলাকার দিলবাহারের ছেলে মামুনুর রশিদ (২৫) ও একই এলাকার আবদুল্লাহ আল রাজিবের ছেলে আশরাফুল ইসলাম লাদেন (২০)। তারা মোটরসাইকেল যোগে বাজিতপুর থেকে কিশোরগঞ্জ আসছিলেন।

কটিয়াদী হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম জানান, মোটরসাইকেল আরোহী দুইজন কটিয়াদী তেকে কিশোরগঞ্জ আসছিলেন। এ সময় কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ারচর এলাকায় একটি দ্রুতগামী বাস তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং