1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত দুই

এম এ হান্নান পাকুন্দিয়া( কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৪৫৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী রিপন (৪৫) নামের একজন  নিহত ও অপর  দুইজন  আহত হয়েছেন।

বৃহস্পতিবার, ২১ মার্চ সকাল ৭টায়  গাজীপুর টু কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া অংশের মরুরা এলাকায়  উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম  রেনুর বাড়ির সামনের সড়কে  এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রিপন মিয়া নান্দাইল উপজেলার রাজগতি গ্রামের মৃত সিদ্দিকুর রহমান ছেলে। আহতরা হলেন, একই এলাকায় রফিক মিয়া ছেলে মোমেন মিয়া(২২) ও  আ. আলীর ছেলে মোজাম্মেল হক(৩৫)। এরা সবাই একই মোটরসাইকেলের আরোহী ছিলেন।

পুলিশ ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৭টায় মোটর সাইকেল চালিয়ে ঢাকা থেকে তারা নান্দাইলে গ্রামের বাড়ি আসার পথে মরুরা এলাকায় বিপরীত দিক থেকে আসা  ট্রাকের চাপায় পড়ে ঘটনাস্থলেই রিপন মিয়া  নিহত হন ও তার সাথে একই মোটরসাইকেল থাকা অপর  দুইজন জন আহত  হন।

এ সময় আহত দুজনকে এলাকা বসী উদ্ধার করে পাকুন্দিয়া  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ট্রাকচাপায় মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।  পাকুন্দিয়া পাকুন্দিয়া ওসি আসাদুজ্জামান টিটু( পিপিএম বার) বিডিচ্যানেল ফোরকে  জানান খবর পেয়ে পাকুন্দিয়া থানার পুলিশ  ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে  কিশোরগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং