1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

ইটনায় সরকারি চাল আত্মসাত মামালার আসামি যুবদল নেতা দেলোয়ার গ্রেফতার

রায়হান জামান।।
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় খাদ্যবান্ধব (এফএফপি) কর্মসূচির চাল আত্মসাতের ঘটনায় দায়ের হওয়া মামলায় অন্যতম আসামি দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে ইটনা থানা পুলিশ।  

বুধবার, ৫ নভেম্বর  দুপুর ৩ টার দিকে ইটনা উপজেলা পরিষদের সামনে থেকে ইটনা থানার পুলিশ এস আই আনিছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

গত ১৭ সেপ্টেম্বর উপজেলার মৃগা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সরকার নির্ধারিত দামের চাল অন্যত্র পাচারের সময় ট্রলারসহ ৭২ বস্তা চাল জব্দ করা হয়। ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা হলে দেলোয়ার পলাতক ছিলেন।  

অবশেষে দীর্ঘ অনুসন্ধান ও তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। বিষয়টি বিডিচ্যানেলফোরকে নিশ্চিত করেন ইটনা থানার এস আই আনিছুর রহমান।

উল্লেখ্য, দেলোয়ার হোসেন স্থানীয়ভাবে যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং