1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

তাড়াইলে কাপড়ের দোকানে দুধর্ষ চুরি, প্রায় পাঁচ লাখ টাকার মালামাল খোয়া

হুমায়ুন রশিদ জুয়েল, তাড়াইল, (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৩৬৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তাড়াইল বাজারে একটি কাপড়ের দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের তালা ভেঙে দোকান থেকে প্রায় পাঁচ লাখ টাকার থান কাপড় ও নগদ টাকা চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, উপজেলার পূর্বসাচাইল গ্রামস্থ তাড়াইল বড় মাসজিদের পূর্ব পাশে গোরস্তান রোডের “আত-তাক্বওয়া বস্ত্রালয়” নামের দোকানটির মালিক মাওলানা হুমায়ুন আব্দুর রহিম (৩২)।

শুক্রবার, ৩১ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে তিনি প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়ি চলে যান।

শনিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে দোকানে এসে তিনি দেখতে পান, দোকানের তালা ভাঙা এবং ভেতরে থাকা কাপড়পত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পরবর্তীতে হিসাব করে দেখা যায়, দোকান থেকে প্রায় ৫ লাখ টাকার থান কাপড় ও ক্যাশ বাক্সে থাকা নগদ ৫ হাজার ৫৫০ টাকা চুরি হয়ে গেছে।

এ ঘটনায় দোকান মালিক স্থানীয় ব্যবসায়ী সমিতির সভাপতি রোকন উদ্দিন মহাজন এবং মার্কেট মালিক মাওলানা জাহাঙ্গীর ভূঞাকে বিষয়টি জানান। তারা বিষয়টি থানায় অবহিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।

পরে দোকান মালিক মাওলানা হুমায়ুন আব্দুর রহিম তাড়াইল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

তাড়াইল থানায় দায়িত্বরত ইন্সপেক্টর (তদন্ত) শ্যামল মিয়া  বলেন,  আমি একটি লিখত  অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং