1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে যৌতুক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পল্লীতে অভিযান চালিয়ে যৌতুক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার মো. কাঞ্চন মিয়া (৩০) কিশোরগঞ্জ সদর উপজেলার চরমারিয়া এলাকার মৃত ওয়াহেদ মিয়ার ছেলে। তিনি কটিয়াদী থানার যৌতুক নিরোধ আইনে দায়ের করা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি।

রবিবার,২৫ অক্টোবর রাত সাড়ে দশটার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার চর মারিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং