1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

ভৈরবে সড়কে দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সড়কে দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় নাজমুল (২৮) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

বুধবার, ২২ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল (২৮) কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চর মান্দারকান্দি এলাকার রাজু মিয়ার ছেলে। তার স্ত্রী ও এক ছেলে সন্তান রয়েছে।

ভৈরব হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ২২ অক্টোবর  রাত সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় নাজমুলসহ কয়েকজন পুলিশ সদস্য সড়কে রাত্রীকালীন দায়িত্ব পালন করছিলেন। তারা সড়কে একটি ট্রাকের চালকের সঙ্গে কথা বলার সময় ভৈরবগামী বেপরোয়া গতির একটি ট্রাক এসে পুলিশের পিকআপ ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি সড়কের নিচে পড়ে যায় এবং কনস্টেবল নাজমুল মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুর রহমান বিডিচ্যানেলফোরকে বিষয়টি নিশ্চিত করে জানান,নিহত পুলিশ কনস্টেবলের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং