1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

হোসেনপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরে পানিতে ডুবে ইউসুফ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার, ১৭ অক্টোবর দুপুরে উপজেলার পুমদী ইউনিয়নের বর্শিকুড়া গ্রামে দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ ওই গ্রামের কামাল মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে খেলার ছলে বাড়ির পাশে সাবেদ আলী মাস্টারের পুকুরের ধারে যায় শিশু ইউসুফ। এক পর্যায়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় সে। পরিবারের লোকজন শিশুটিকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. কামরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং