1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে পৃথক অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এক বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একাধিক আভিযানিক দল।

গ্রেফতার দুইজনের মধ্যে মো. মাসুদুর রহমান মাসুদ(৩০) কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকার মো. লুৎফর রহমান ওরফে পিসু ভূঁইয়ার ছেলে ও মো. রুবেল মিয়া (২৫) কিশোরগঞ্জ শহরতলীর মৃত আব্দুল জব্বারের ছেলে।

মঙ্গলবার, ১৪ অক্টোবর রাত পৌনে একটার দিকে মাসুদুর রহমানকে শহরের খরমপট্টি এলাকা থেকে ও একই দিন সকাল সাড়ে দশটার দিকে মো. রুবেলকে শহরতলীর কাটাখালি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

গ্রেফতার দুই আসামিকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং