কিশোরগঞ্জে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এক বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একাধিক আভিযানিক দল।
গ্রেফতার দুইজনের মধ্যে মো. মাসুদুর রহমান মাসুদ(৩০) কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকার মো. লুৎফর রহমান ওরফে পিসু ভূঁইয়ার ছেলে ও মো. রুবেল মিয়া (২৫) কিশোরগঞ্জ শহরতলীর মৃত আব্দুল জব্বারের ছেলে।
মঙ্গলবার, ১৪ অক্টোবর রাত পৌনে একটার দিকে মাসুদুর রহমানকে শহরের খরমপট্টি এলাকা থেকে ও একই দিন সকাল সাড়ে দশটার দিকে মো. রুবেলকে শহরতলীর কাটাখালি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
গ্রেফতার দুই আসামিকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।