1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে ৫০ কেজি গাঁজা ও ট্রাকসহ তিনজন গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে পল্লীতে অভিযান চালিয়ে ৪৯ কেজি ৫শ গ্রাম গাঁজা ও একটি ট্রাকসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার তিনজনের মধ্যে রাজিব দাশ (২৬) হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার দক্ষিণ ডুবাঐ এলাকার দক্ষিন রনো দাশের ছেলে, মো. কাউছার আহম্মদ সাগর(৩১) একই উপজেলার আদিত্যপুর এলাকার বাদশা মিয়ার ছেলে ও তপন চন্দ দেব(৪০) একই উপজেলার রঘু রামপুর এলাকার রবিন্দ্র চন্দ্র দেবের ছেলে।

শুক্রবার,৩ অক্টোবর রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত বাজার এলাকার ঈদগাহের পূর্ব পাশ্বের্র ভৈরব টু কিশোরগঞ্জগামী মহা সড়কের উপর চেকপোস্ট স্থাপন করে একটি ট্রাকসহ তাদের গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং