1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

পাকুন্দিয়ায় স্বামীর সাথে ঝগড়া করে গৃহবধূর আত্মহত্যা

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৫০০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় উপজেলায় স্বামীর সাথে ঝগড়া করে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে।  

মঙ্গলবার, ২ এপ্রিল  রাতে জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকী পশ্চিম পাড়া গ্রামের স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।

নিহত আকলিমা আক্তার (২২) চরটেকী পশ্চিম পাড়া গ্রামের আবদুর রশিদ মিয়ার স্ত্রী ও  নারান্দী ইউনিয়নের নারান্দী পশ্চিম পাড়া গ্রামের গোলাপ মিয়ার মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে আবদুর রশিদ মিয়ার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় আকলিমার। বিয়ের পর থেকে নানা বিষয়ে প্রায়ই স্বামীর সঙ্গে ঝগড়া হতো। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে তাঁদের মধ্যে আবারও ঝগড়া হয়। এর জেরে ক্ষোভে-দুঃখে আকলিমা ওই দিন সন্ধ্যার পর নিজ বসতঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন।

এদিকে ঘরের দরজা বন্ধ ও স্ত্রীর কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে তাঁকে ঝুলন্ত দেখতে পান আবদুর রশিদ। খবর পেয়ে পাকুন্দিয়া থানার এসআই সোহরাব হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ নিশ্চিত হয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং