1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

কিশোরগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে অভিযান চালিয়ে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার মো. রুবেল (২৪) কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ মণিপুরঘাট এলাকার মৃত রহমত আলীর ছেলে।

সোমবার, ২৯ সেপ্টেম্বর বেলা সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের নিউটাউন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং