1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

নেত্রকোনায় সিএনজি-কাভার্ড ভ্যানের সংঘর্ষে একজন নিহত

ওবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

 

নেত্রকোনায় সিএনজিচালিত অটোরিকসা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

শনিবার, ১৬ অগাস্ট দুপরে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার সাকুয়া নামক এলাকায় সিএনজি কাভার্ড ভ্যানের এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও  আহত এক যাত্রী  জানান, তিনি নেত্রকোনা সদর উপজেলা চল্লিশার বাগরা এলাকা থেকে নেত্রকোনাগামী একটি সিএনজিচালিত অটোরিকসায় ওঠেন। পরে সাকুয়া এলাকার মোড়ে পৌঁছতেই সিএনজিটি একটি ট্রাককে ওভারটেক করে সামনে যেতেই বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিসাটি দুমড়ে মুচড়ে যায়। এতে দুইজন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারেজ মিয়া (৬০) নামে একজনকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং