1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

নান্দাইলে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষ্যে বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই পুনর্জাগরণ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই পুনর্জাগরণ উদযাপন-২০২৫ উপলক্ষ্যে বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ৫ অগাস্ট নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সারমিনা সাত্তারের সভাপতিত্বে সকালে জাতীয় সংগীত পরিবেশন, জুলাই শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনাসহ আহতদের সুস্থতা ও দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে জুলাই পুনর্জাগরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়জুর রহমান, ওসি তদন্ত মোজাহিদুল ইসলাম, সাবেক পৌর মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, উপজেলা জামায়েতের আমীর কাজী শামসুদ্দিন, উপজেলা বিএনপি নেতা আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন মাস্টার, নজরুল ইসলাম ফকির, মাসুম খান, আলমগীর হোসেন, কামরুজ্জামান খোকন, এইচ.এম এমাদুদল হক, গণঅধিকার পরিষদ নেতা মাহবুব আলম মাহবুব, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ রাজনৈতিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, জুলাই যোদ্ধা ও স্কাউট দল উপস্থিত ছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং