1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

ইটনা উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে।

মঙ্গলবার, ৫ অগাস্ট সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর ছিদ্দিক, ইটনা থানার অফিসার ইনচার্জ জাফর ইকবাল, ইটনা উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা ইলিয়াছ হোসাইন, ইটনা উপজেলা এনসিপির সদস্য শাহিন আলম ডালিম, ইটনা উপজেলা জামায়াতে আমির হাফেজ আবুল হোসাইন, ইটনা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মনির উদ্দিন, জুলাই যোদ্ধা সজিব সরকার প্রমুখ।

সভায় উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এলাকার গণ্যমান্য ব্যক্তি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বক্তাগণ ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়কালে জুলাই আগস্টের অত্যাচার নির্যাতন জুলুম ও পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। এর আগে জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের ফুলের স্টিক হাতে তুলে দিয়ে বরণ করে নেয়া হয়। এছাড়া মসজিদ, মন্দির, গির্জা, দোয়া ও প্রার্থনাসহ দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং