1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

অষ্টগ্রামে ঐতিহাসিক  কুতুব শাহী মসজিদের সিন্দুক ভেঙে লক্ষাধিক টাকা চুরি

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৪০৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ঐতিহাসিক কুতুবশাহী মসজিদের দানবাক্স ভেঙে চুরি হয়েছে লক্ষাধিক টাকা।

বৃহস্পতিবার, ৩১ জুলাই গভীর রাতে দুর্বৃত্তরা মসজিদের মূল দানবাক্সটি ভেঙে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

‎‎স্থানীয়রা জানান, প্রায় ৪৫০ বছরের পুরোনো এই মসজিদে প্রতিদিন শতাধিক মুসল্লি নামাজ আদায় করেন এবং নিয়মিত দান করে থাকেন। ফলে দানবাক্সে মোটা অঙ্কের টাকা জমা হয়েছিল। চুরির ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

‎‎মসজিদের বর্তমান ইমাম বলেন, চুরির ঘটনায় আমিও অত্যন্ত মর্মাহত। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে আমি আশাকরি।

‎‎অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। মসজিদ কর্তৃপক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত পক্রিয়াধীন আছে।

‎‎চুরির পরিপ্রেক্ষিতে মসজিদের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়রা বলছেন, মসজিদটিতে কোনো পাহারাদার বা নজরদারির ব্যবস্থা ছিল না। রাতের বেলায় মসজিদ ফাঁকা থাকায় দুর্বৃত্তরা সহজেই দানবাক্স ভাঙতে সক্ষম হয়েছে।

‎‎এ বিষয়ে অচিরেই দোষিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং