1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।। 
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৩৩৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।

রবিবার, ২০জুলাই সকালে উপজেলার কানুরামপুর-ত্রিশাল আঞ্চলিক সড়কের চরশ্রীরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদুল হাসান মামুন (৩২) স্থানীয় মারকাজুল সুন্নাহ্ মাদ্রাসার মুহতামিম ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে তিনি মাদ্রাসার পাশে কাজ করছিলেন। এ সময় ত্রিশাল থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের মাঠে উল্টে গিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা প্রাইভেটকারের চালককে আটক করে পুলিশে খবর দেয়। নান্দাইল মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে আটক এবং গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী তানজির আহমেদ জানান, “নিহত মামুন মাদ্রাসার পাশে কাজ করছিলেন। হঠাৎ দ্রুতগতির প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর ওপর পড়ে যায়।”

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বিডিচ্যানেলফোরকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালককে আটক করে থানায় আনা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং