1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় পুকুরে ডুবে কিশোরের  মৃত্যু, দাফন সম্পন্ন

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১১৪৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা  পুকুরের পানিতে ডুবে আলী হোসেন (৮) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার, ৭ জুলাই রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মঙ্গলবাড়িয়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার,৭ জুলাই সকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিতকরা হয়।

নিহত আলী হোসেন পার্শ্ববর্তী তারাকান্দি গ্রামের মো. ফরহাদ মিয়ার ছেলে। ছোটবেলা থেকে সে নানাবাড়ি মঙ্গলবাড়িয়া গ্রামেই থাকতো ও স্থানীয় কুমারপুর মাদ্রাসায় পড়ালেখা করতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল থেকেই নিখোঁজ ছিলো শিশু আলী হোসেন। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর রাত ৯টার দিকে স্থানীয় হাবিব মাস্টারের পুকুরে তার জুতা দেখতে পায়। পরে পুকুরে নেমে তার মরদেহ উদ্ধার করে স্বজনরা।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বিডিচ্যানেলফোরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং