1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে দিনে দুপুরে শিক্ষকের উপর হামলা

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৫৮৩ বার পড়া হয়েছে

 

ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খাইরুল ইসলামের উপর একদল উশৃঙ্খল দুর্বৃত্ত দল হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার, ২৬ জুন বেলা দুইটার দিকে স্কুল প্রাঙ্গণে হামলাকারীরা ওই শিক্ষককে অতর্কিতভাবে কিল ঘুষিতে মুখমন্ডল ও বিভিন্ন জায়গায় আঘাত করে। পরে গুরুতর জখম শিক্ষককে স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে জরুরি বিভাগে চিকিৎসা দেন।

খবর পেয়ে তার বন্ধুবান্ধব ও সহকার্মীরা তাকে দেখতে তার বাসায় ছুটে যান। ভিকটিম শিক্ষক খাইরুল ইসলাম বলেন, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় চিহিৃত কিছু দুর্বৃত্ত দল তার উপর হামলা চালায়। হামলার সময় ঘটনাস্থলের একটু দূরে  স্কুলের গেইটের সামনে স্কুলের হেড মাস্টার স্যার দাঁড়িয়ে ছিলেন। তিনি ঘটনা প্রত্যক্ষ করলেও এ ঘটনার প্রতিবাদে তিনি এগিয়ে আসেননি বলে অভিযোগ করেন ওই শিক্ষক।

এদিকে সহকারী প্রধান শিক্ষক খাইরুল ইমলামের উপর হামলার ঘটনায় কিশোরগঞ্জের শিক্ষকসমাজ তীব্র নিন্দা ও ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি জানিয়েছেন। তারা এ বিষয়ে সোস্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

এ ব্যাপারে বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাজহারুল আলম ভূঞা বলেন, তুচ্ছ ঘটনায় শিক্ষকের উপর দিনের বেলায় এভাবে প্রকাশ্যে স্কুল প্রাঙ্গণে শারীরিক ও মানসিকভাবে আহত করার ঘটনা মেনে নেওয়া যায় না। আমরা খুব শীঘ্র ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত নিতে যাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং